অন্তর্বর্তী সরকার সরকারি সব কর্মকর্তা-কর্মচারীকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পেনশনভোগীরাও পাবেন এই সুবিধা। এর ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের সাথে আরো কিছু আর্থিক সুবিধা পাবেন।
পিয়ন থেকে শুরু করে মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত সবাই এই মহার্ঘ ভাতা পাবেন। তবে মহার্ঘ ভাতা দেওয়া হবে দুটি ধাপে। এরমধ্যে কর্মকর্তাদের জন্য একটু কম এবং কর্মচারীদের জন্য একটু বেশি দেওয়া হতে পারে।
আজ রোববার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে এক সংবকাদ বিফ্রিংয়ে এই তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ অধিদপ্তর, দপ্তর, করপোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাড়ে ১৪ লাখের বেশি কর্মকর্তা ও কর্মচারী কর্মরত আছেন।
জ্যেষ্ঠ সচিব বলেন, মহার্ঘ ভাতার ব্যপারে একটি কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিয়ে কমিটি সুপারিশ দেবে।
এরআগে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত বৃহস্পতিবার এই কমিটি গঠন করে অফিস আদেশ জারি করেছে। প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের কিমিটিতে রাখা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অর্থ সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সজিব এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগরে প্রবিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব।
সরকারি কাজে নিয়োজিত জাতীয় বেতন স্কেল, ২০১৫- এর আওতাভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়টি পর্যালোচনা করে সুপারিশ করার জন্যই এই কমিটি গঠন করা হয়েছে।
ওই মিটির কার্যপরিধিতে বলা হয়েছে, মহার্ঘ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয় পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবে কমিটি। প্রয়োজনে এক বা একাধিক কর্মকর্তাকে আত্তীকরণ করতে পারবে।
মুক্ত/আরআই