১৫ ডিসেম্বর, ২০২৪

মহার্ঘ ভাতা পাবেন সরকারি সব কর্মকর্তা-কর্মচারী

মহার্ঘ ভাতা পাবেন সরকারি সব কর্মকর্তা-কর্মচারী

মহার্ঘ ভাতা পাবেন সরকারি সব কর্মকর্তা-কর্মচারী। পেনশনভোগীরাও পাবেন এই সুবিধা। এর ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের সাথে আরো কিছু আর্থিক সুবিধা পাবেন।

আজ রোববার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে এক সংবকাদ বিফ্রিংয়ে এই তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান।

জ্যেষ্ঠ সচিব বলেন, মহার্ঘ ভাতার ব্যপারে একটি কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিয়ে কমিটি সুপারিশ দেবে। 

এরআগে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত বৃহস্পতিবার এই কমিটি গঠন করে অফিস আদেশ জারি করেছে। প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের কিমিটিতে রাখা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অর্থ সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সজিব এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগরে প্রবিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব।

সরকারি কাজে নিয়োজিত জাতীয় বেতন স্কেল, ২০১৫- এর আওতাভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়টি পর্যালোচনা করে সুপারিশ করার জন্যই এই কমিটি গঠন করা হয়েছে।

ওই মিটির কার্যপরিধিতে বলা হয়েছে, মহার্ঘ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয় পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবে কমিটি। প্রয়োজনে এক বা একাধিক কর্মকর্তাকে আত্তীকরণ করতে পারবে।