১২ ডিসেম্বর, ২০২৪

সিরাজগঞ্জে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়নে সেমিনার 

সিরাজগঞ্জে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়নে সেমিনার 

সিরাজগঞ্জে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়নে সেমিনার  অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টায় সিরাজগঞ্জ আইএমটি কনফারেন্স রুমে  ওই সেমিনারে মেরিন অব টেকনোলজি  অধ্যক্ষ মো. জয়নাল আ‌বেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব লিটুস লরেন্স চিরান,নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প‌লি‌টেক‌নিক ইন‌স্টি‌টিউটের অধ‌্যক্ষ প্রকৌশলী মো: ফজলুলহক, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ প্রমুখ।

এসময়ে লিটুস লরেন্স চিরান তার বক্তব্য বলেন, যারা বিদেশে যাবেন তারা অবশ্যই কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করে, দক্ষ জনশক্তি হয়ে, নিয়ম মেনে বিদেশ যাবেন। কেউ দালাল চক্রের হাত ধরে বিদেশ যাবেন না। এতে করে মহাবিপদে পড়বেন। বর্তমান সরকার দক্ষতা উন্নয়ন এবং অন্যান্য বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখছেন। দেশের ৬৪ জেলাতে টিটিসি ও কর্মসংস্থান ও জনশক্তি অফিস রয়েছে এবং ব্র্যাক এ বিষয়ে পরামর্শ দিচ্ছে তাই বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে ভাষাজ্ঞান অর্জন করে পাসপোর্ট ভিসা, নিবন্ধন করেই নিরাপদ ভাবে বিদেশ গমন করবেন। চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় নিজেদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে সকলকে এখন থেকেই প্রস্তুত হতে হবে বলে তিনি জানান।