১০ ডিসেম্বর, ২০২৪

সিরাজগঞ্জ কারাগারে যেভাবে মারা গেলেন আওয়ামী লীগ নেতা

সিরাজগঞ্জ কারাগারে যেভাবে মারা গেলেন আওয়ামী লীগ নেতা

সিরাজগঞ্জ জেলা কারাগারে শ্বাসকষ্টজনিত রোগে আতাউর রহমান  নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

তিনি সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও পৌর শহ‌রের দত্তবাড়ি গ্রা‌মের বাসিন্দা ছিলেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোর রা‌তে কারাগার থেকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারাগারের জেলার আবু নূর মো. রেজা  এ তথ্য নিশ্চিত করে জানান, আতাউর রহমান আঙ্গুর রাজনৈতিক একটি মামলায় গ্রেফতার হয়ে গত ১ নভেম্বর কারাগারে আসেন। তিনি দীর্ঘদিন যাবত শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।

কিন্তু আজ ভোরে হঠাৎ করে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।