৮ ডিসেম্বর, ২০২৪

ভারতের বিপক্ষে লড়াই করছে বাংলাদেশ

ভারতের বিপক্ষে লড়াই করছে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। এখন পর্যন্ত ২৭ বল খেলে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্র দাঁড়িয়েছে ১০৩ রান।

জোড়া উইকেট পতনের পর বাংলাদেশের যুবারা একটু ধীরগতিতেই ব্যাট করছেন।

আজ রোববার (৮ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশ আগে ব্যাটিংয়ে পাঠায় ভারত। শুরুটা ভালো হলেও দলীয় ১৭ রানে এক উইকেট হারায় বাংলাদেশ। ব্যাক্তিগত ১৬ রান করে আউট হন কালাম সিদ্দিক।

এপর পিজে আসেন আজিজুল হাকিম তামিম। তাকে সঙ্গে নিয়ে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন জাওয়াদ আবরার। তবে দলীয় ৪১ রানে ৩৫ খেলে ব্যক্তিত ২০ রান করে ড্রেসিংরুমে ফিরে যান জাওয়াদ।

মুক্ত/আরআই