৮ ডিসেম্বর, ২০২৪

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি

সাতক্ষীরা শ্যামনগর উপজেলা বিএনপি’র বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর পত্রিকায় আগুন, সাংবাদিককে শায়েস্তা করার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। পাশাপাশি বিএনপি’র পক্ষ থেকে সংবাদ সম্মেলন, প্রতিবাদ সমাবেশ করা হয়।

জানা গেছে, ৭ ডিসেম্বর সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার প্রথম পাতায়“শ্যামনগরের বিএনপি নেতা শহীদুজ্জামানের নেতৃত্বে গনচাঁদাবাজি, দখলবাজি ও অগ্নিসংযোগের অভিযোগ” লিড নিউজ প্রকাশ হয়। এ সংবাদ প্রকাশের জের ধরে শনিবার সকালে শ্যামনগর উপজেলায় পত্রিকা পৌঁছানোর পূর্বে তা ছিনতায় করে নেওয়া হয়। এছাড়া পত্রিকায় আগুন ধরিয়ে দেওয়ার মত ঘটনা ঘটেছে। যা নিয়ে সর্বমহলে তীব্র নিন্দার ঝড় বইছে। সংবাদ পত্রে আগুন দেওয়ার বিষয়টি স্বাধীন সংবাদ প্রকাশের অন্তরায় বলছেন বিশিষ্টজনেরা।

প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন: সাতক্ষীরা শ্যামনগরে বিএনপি নেতা শহীদুজ্জামান এর নেতৃত্বে গণচাঁদাবাজি, দখলবাজি, অগ্নিসংযোগ করার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে শ্যামনগর প্রেসক্লাবে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ সংবাদ সম্মেলন করেন। এতে তিনি লিখিত বক্তব্যের মাধ্যমে দাবি করেন, শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সমুন্নত রাখার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ভিন্ন মতলম্বীরা বিএনপির প্রগতিশীল কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে বিএনপিকে ধ্বংস করার পায়তারা ও চক্রান্ত করছে বলেও দাবি করেন তিনি।

এছাড়া শ্যামনগর রমজাননগর ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, কাশিমাড়ী ইউনিয়ন বিএনপি'র সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক আনোয়ার ঢালি, আটুলিয়া বিএনপি’র সভাপতি আবুল কালাম মোড়ল নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষার্থে তারা কাজ করে যাচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক আশেক ই-এলাহি মুন্না, যুব বিষয়ক সম্পাদক, জহরুল হক আপ্পু, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজিবর, সদর বিএনপি’র সাধারণ সম্পাদক খান আব্দুস সবুর, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল হক, হাফিজ আল হাসান কল্লোল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার সিদ্দিক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদপত্রে আগুন এবং হুমকি: সাতনদী প্রত্রিকায় প্রকাশিত শ্যামনগর বিএনপি নেতা শহিদুজ্জানের নেতৃত্বে গন চাঁদাবাজী দখলবাজি ও অগ্নিসংযোগ শিরোনানে প্রকাশিত  শিরোনাম সংবাদের প্রেক্ষিতে সাড়ে ১০ টার দিকে ভেটখালী বাজার মোড়ে শহিদের পেটুয়া বাহিনী নিয়ে একটি মিছিল করে আতংঙ্ক সৃষ্টি করে। পরে পথসভা করে সেখানে পথসভায় বক্তব্য দেন রমজাননগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক লিটন গাজী, ইউনিয়ন সহ সভাপতি আবু হানিফ গাজী ও ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল মজিদ গাজী। এদিকে, পথসভা বক্তব্য শেষে ২০ থেকে ২৫ টি সাতনদী পত্রিকার কপিতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

পরবর্তীতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাস্টার আব্দুল অহেদ। বক্তব্য শেষ সেখানে উপস্থিত সংবাদকর্মীরা শহিদুজ্জামানের অভিযোগের বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। কিন্তু উপজেলা বিএনপি’র সভাপতি কোন প্রশ্নের সঠিক জবাব দিতে পারেন নি। সর্বশেষ প্রশ্ন ছিলো ভেটখালী পানি উন্নয়নের ৫ বিঘা জায়গা কিভাবে দখল নিয়েছেন উত্তর দিতে পারেন নি। তার পাশে বসা ব্যাক্তিরা তাকে শিখিয়ে দিতে থাকে এবং বলতে বলেন জমিটি ডিসিআর নিয়েছি। সে মোতাবেক এসও স্যারের কাছে থেকে ডিসিআর নিয়েছি। এছাড়া দৈনিক সাতনদী পত্রিকায় প্রকাশিত খবরের ঘটনায় জড়িত সাংবাদিককে খুঁজে বের করে শায়েস্তার হুমকি দেন শ্যামনগর উপজেলার বিএনপির সভাপতি অহেদ মাস্টার।


দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান জানান, সংবাদ পত্রে আগুন দেওয়ার বিষয়টি স্বাধীন সংবাদ প্রকাশের বাধা স্বরুপ। গত ৫ আগস্টের পর গণ চাঁদাবাজি, দখলবাজি, অগ্নিসংযোগ করার বিরুদ্ধে সংবাদ প্রকাশে অপরাধীদের গাত্রদাহ হচ্ছে। তারা সংবাদপত্রের উপর আক্রশ দেখাতে তাতে আগুন দিয়েছে। আমরা বর্তমান উপদেষ্টা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। 

মুক্ত/এসএ