১ ডিসেম্বর, ২০২৪

তিতাসে বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

তিতাসে বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কুমিল্লার তিতাস উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আসমানিয়া বাজারের অবস্থিত উক্ত বিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গণে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন।

এসময় অত্র বিদ্যালয়ের সভাপতি মো: সেলিম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ভূঁইয়া ও একাডেমি সুপারভাইজার সারজিনা আক্তার। এছাড়াও অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ মো: রোমেন ও সিনিয়র শিক্ষক মো: গোলাম কিবরিয়ার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, অত্র বিদয়ালয়ের পরিচালক নাছির উদ্দিন মাসুম, আলী মাস্টার, মোঃ শাহজাহান মুন্সী, আলী আকবর ও তাজিরুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই অতিথি ও নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মুক্ত/এসএ