২৫ নভেম্বর, ২০২৪

নাটোরে ব্যবসায়ীকে পিটানোর ঘটনায় জড়িতরা বিএনপির হলেও ব্যবস্থা নিতে হবে: রুহুল কবির রিজভী

নাটোরে ব্যবসায়ীকে পিটানোর ঘটনায় জড়িতরা বিএনপির হলেও ব্যবস্থা নিতে হবে: রুহুল কবির রিজভী

নাটোরের বড়াইগ্রামে ব্যবসায়ীকে পিটিয়ে পুলিশে সোপর্দের পর মামলা দিয়ে আদালতে পাঠানোর ঘটনাকে বেইনি বলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঘটনার সাথে জড়িত ব্যক্তিরা বিএনপির নেতাকর্মী হলেও দ্রæত  তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। 

রোববার দুপুরে হামলার শিকার ব্যবসায়ী উজ্জল কুমার মণ্ডল ও তার পরিবার এবং বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে দেখা করেন। এরপর নাটোর জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিয়ে দলীয় সিদ্ধান্তের কথা তুলে ধরেন রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, বড়াইগ্রামের বনপাড়ার ব্যবসায়ী উজ্জল কুমার মণ্ডলের ওপর হামলা মারধরের ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

এছাড়া বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এসেছে। ঘটনাটি সরেজমিনে তদন্তের জন্য দলের পক্ষ থেকে তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

মূলত হামলার বিষয়টি তদন্তের জন্যেই তিনি নাটোরে এসেছেন। প্রথমে ভুক্তভোগি উজ্জল মণ্ডল এবং উজ্জলের পরিবারের সঙ্গে দেখা করে ঘটনার বিস্তারিত শুনেছেন। এরপর বড়াইগ্রাম থানার ওসির সঙ্গেও এই বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের অবিলম্বে আইনি ব্যবস্থা নিতে পুলিশকে পরামর্শ দিয়েছেন।

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, উজ্জল মÐলের ওপর হামলা মারধরের ঘটনার সাথে বিএনপির কেউ জড়িত থাকলেও সেই ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না। তিনি ঢাকায় পৌঁছানোর আগেই যেন বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়া হয়। ভুক্তভোগি যুবক বিগত স্বৈরাচারী সরকারের সময় ওই দলের কর্মী ছিলেন।

হামলার শিকার উজ্জলের বিরুদ্ধে অপরাধ সংগঠনের অভিযোগ থাকলে আইনিভাবে ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে পেটানো ঠিক হয়নি। বর্তমানে কেউ আইন নিজের হাতে তুলে নিলে সেই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, দেশজুড়ে ৭ থেকে ৮ শ  নেতাকর্মীর বিরুদ্ধে ইতিমধ্যে সাংগঠকি ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ধারা অব্যহত রাখা হবে। তাছাড়া ভুক্তভোগি যেহেতু হিন্দু পরিবারে সদস্য, সেকারণে সুযোগসন্ধানীরা নানাভাবে ঘটনাটি প্রবাহিত করতে পারে। এই হামলার ঘটনাকে ইস্যু হিসিবে অপপ্রচার চালাতে পারে।

তাছাড়া একটি দেশের গণমাধ্যম অপপ্রচারের জন্য তৈরি আছে। এক্ষেত্রে বিএনপি গভীরভাবে বিশ্বাস করে দলটির নেতাকর্মীদের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবেন না। কোনো ব্যক্তি বিএনপির নাম ভাঙ্গিয়ে অন্যায় করলে সেই ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে বিএনপি। অন্যের অধিকারকে সম্মান করে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেণ, হামলা মারধরের পর উল্টো ভুক্তবোগীর বিরুদ্ধেই মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এই বিষয়টি তিনি জানতেন না। পুলিশ যদি এই ধরণের কোনো কর্মকাণ্ড করে তাহলে সেটি বেআইনি হয়েছে। তাছাড়া যেকোনো ধরণের পরিস্থিতি মোকাবিলার সৎ সাহস রয়েছে বিএনপি নেতাকর্মীদের। কারণ বিএনপি কোনো অন্যায় করেনি। তাই বিএনপি নেত্রীকে পালাতে হয়নি। অচত আওয়ামী লীগ এটি বিশ্বাস করতো না। আওয়ামী লীগের নেতাকর্মীরা অসৎ ছিল।

একারণে আওয়ামী লীগের নেত্রীকে দেশ ছেড়ে পালাতে হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান (সুমন), জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এরআগে গত বুধবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামে বৃদ্ধ মা-বাবা ও অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে উজ্জ্বল কুমার মÐল (২৫) নামের এক ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

স্বেচ্ছাসেবক লীগ নেতার সঙ্গে চলাফেরা করায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাঁকে পেটান বলে অভিযোগ।