১৭ নভেম্বর, ২০২৪

দুই ছেলেকে জবাই করে হত্যার পরে বাবার আত্মহত্যার চেষ্টা

দুই ছেলেকে জবাই করে হত্যার পরে বাবার আত্মহত্যার চেষ্টা

রাজধানীর পল্লবীতে দুই ছেলেকে গলা কেটে হত্যার পর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক বাবা । পরে ঘাতক ওই বাবাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে এমনটি ঘটছে । শনিবার (১৬ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে । নিহত দুই ছেলের মধ্যে একজনের নাম রুহান (৭), অপর জনের নাম মুছা (৩) ।

আর তাদের বাবার নাম মো.আহাদ (৪০) । তিনি পল্লবীর বেপারীপাড়া মার্কেট এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন । পেসায় তিনি একজন দারোয়ান । তার স্ত্রী গৃহকর্মীর কাজ করেন ।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল এসব তথ্য নিশ্চিত করে বলেন, সকালে আমাদের কাছে সংবাদ আসে পল্লবীর বাইগারটেকে এক বাসায় দুই ছেলেকে গলা কেটে হত্যা করা হয়েছে এবং ছেলের বাবা নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে।

পরে আমরা ওই বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই । তিনি আরও বলেন, আমাদের প্রাথমিক ধারণা, আহাদ তার সাত বছর ও তিন বছরের দুই ছেলে সন্তানকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে।

তাদের হত্যা করার পর সে নিজে তার গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে । ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক শেখ আব্দুল্লাহ মামুন বলেন, আহাদের শ্বাসনালী কেটে গেছে। অবস্থা আশঙ্কাজনক।