ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সোমবারে (১১ নভেম্বর) সকাল ১১ টায় নাসিরনগর সদরে চকদার বাড়িতে নাসিরনগর উপজেলা ৩১ সদস্য বিশিষ্ট কৃষক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছ।
উক্ত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা কৃষক দলের,আহ্বায়ক আমিরল হোসেন চকদার। সদস্য সচিব এম শাহ আলম পাঠানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা কৃষক দল সদস্য সাঈফুদ্দিন সোয়াব,জেলা কৃষক দল সদস্য মোশাররফ হোসেন মিন্টু, উপজেলা কৃষকদল যুগ্ম-আহবায়ক আওয়াল মেম্বার, যুগ্ম-আহবায়ক ওয়াজ উদ্দিন, সদস্য ছোয়াব রাজা, কামাল মিয়া,আব্দুল মান্নান, নাঈম মিয়া, আমিরুল ইসলাম,মো.আলাউদ্দিন মেম্বার,সিরাজুল ইসলাম, আবু বক্কর খান প্রমুখ।এসময় বক্তারা কৃষক দলকে শক্তিশালী করতে বিভিন্ন ধরনের প্রস্তাব প্রদান করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকদল সদস্য শামীম তালুকদার, ফান্দাউক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর শাহ,উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোশাররফ হোসেন তালুকদার, উপজেলা যুবদল নেতা ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম এ মঈন, উপজেলা তাঁতী দলের সদস্য সচিব গোলাম নূর মেম্বার, onউপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক তাকিউল ইসলাম,কে এম মারজান,সদর ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন আহমেদ, গোকর্ণ ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম চৌধুরী,সাধারণ সম্পাদক ছোয়াব খান, কলেজ নেতা ইশতিয়াক আহমেদ তপু, সেচ্ছাসেবক দলনেতা শামীমুল ইসলাম প্রমুখ।