ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ হাসিনা হল ডিবেটিং সোসাইটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশামনি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আরিফা ইসলাম।
সোমবার (৪ নভেম্বর) হল প্রভোস্ট ড. এ কে এম শামসুল হক সিদ্দিকী এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন কাজী সুরাইয়া ইভা, যুগ্ম-সাধারণ সম্পাদক বিজিতা আবৃত্তি ও রুখসানা খাতুন ইতি, অর্থ-সম্পাদক শাপলা খাতুন, সাংগঠনিক সম্পাদক আফসানা পারভীন তিনা, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক সেতু খানম এবং বিতর্ক বিষয়ক সম্পাদক নওশীন নাওয়ার তানহা। কমিটির এক্সিকিউটিভ মেম্বার হিসেবে রয়েছেন রহিমা খাতুন, নওশীন শারমিলি, জান্নাতুল তামান্না, আফরিন জান্নাত ঝুমা, মারিয়াম আক্তার চৈতী এবং জেরিন আক্তার মিম।
দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফা ইসলাম বলেন, "যুক্তিই আমার সৌন্দর্য্য" এই স্লোগানে উদ্বুদ্ধ আমাদের হল ডিবেটিং সোসাইটির মেয়েরা বরাবরই কথার যুক্তিতে সৌন্দর্য ও গ্রহণযোগ্যতার ব্যাপারটি অত্যন্ত চমৎকার ও দক্ষতার সাথে ধারণ করে। সাম্প্রতিক কিছু চ্যালেঞ্জের পর যেহেতু সব আবারো গুছিয়ে উঠতে পেরেছি আমরা তাই এখন আমাদের দায়িত্ব হলো নতুন উদ্যমে ডিবেটিং সোসাইটিকে এগিয়ে নিয়ে যাওয়া।
সভাপতি আশামনি বলেন, ইংরেজিতে একটা কথা আছে "Intellectual can debate, Idiot can argue" এই একটি বাক্যে আমি মনে প্রাণে ধারণ করি। আমার জ্ঞানচর্চাকে শাণিত করে বিতর্ক, "শেখহাসিনা হল ডিবেটিং সোসাইটি" আমার প্রাণপ্রিয় সংগঠন, চেষ্টা করবো যারা আমার উপর আস্থা রেখে এই দায়িত্ব দিয়েছেন, তাদের মান রাখার। আশাকরি আমার হলের বিতার্কিকগণ বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির ইতিবাচক পরিবর্তন আনতে আমূল ভূমিকা পালন করবে, এবং তার জন্যে আমি বিশ্ববিদ্যালয়ের বিতর্কের সাথে যুক্ত সকল ব্যক্তিবর্গের সাথে সমন্বয়সাধন করে সু-সম্পর্ক রাখার চেষ্টা করবো এবং যেকোনো সময়, তাদের যেকোনো গঠনমূলক সমালোচনা নির্দ্বিধায় মেনে নিয়ে নিজেদের সঠিক পথে পরিচালিত করে আমাদের সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সঠিকভাবে পালন করবো।