কুড়িগ্রামের চিলমারী উপজেলা আওয়ামীলীগ সভাপতি জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার থানাহাট বাজারের একটি ওষুধের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছে ডিবি পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) কামাল হোসেন। জাকির হোসেন উপজেলার গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ। তাকে কুড়িগ্রাম সদর থানার একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে আশিকুর রহমান নামে এক শিক্ষার্থী আহত হযে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যু হয়। এ ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।