২ নভেম্বর, ২০২৪

ধুনট  জাতীয় যুব দিবস পালিত

ধুনট  জাতীয় যুব দিবস পালিত

“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বগুড়ার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বগুড়ার ধুনটে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। র‌্যালী ও যুব শপথ বাক্য পাঠ, আলোচনা সভা, ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ কোর্সে উদ্বোধন এবং পরিস্কার-পরিচ্ছন্ন অভিযানের মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়।

শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে । পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল।

ধুনট উপজেলা সহকারি যুব উন্নয়র কর্মকর্তা আশিকুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম, ধুনট উপজেলা যুব উন্নয়র কর্মকর্তা আফতাব হোসেন, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল  আলম ও আত্মকর্মী সারোয়ার হোসনে।

উল্লেখ্য, আলোচনা সভা শেষে  ১১জন যুবকে মাঝে ১২ লাখা ৫০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ,  ৩জন সফল যুব উদ্যোক্ত ও ৩জন আত্মকর্মীকে সম্মাননা ক্রেস্ট প্রদান এবং  ২০ জন যুবকে ৭দিনব্যাপী বায়োগ্যাস প্রকল্পের প্রশিক্ষণ কোর্সে উদ্বোধন করা হয়।