নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বেশকিছুদিন ধরে মেঘনা নদী এবং তৎসংলগ্ন চরঅঞ্চলে কুখ্যাত ডাকাত মহিউদ্দিন এর নেতৃত্বে একটি দূর্র্ধষ ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে ডাকাতি, চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিলো।
মহিউদ্দিন ডাকাতের নামে হাতিয়া থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
স্থানীয় ভুক্তভোগী জনসাধারণ কোস্ট গার্ডের সাহায্য চাইলে কোস্ট গার্ড উক্ত এলাকা সমূহে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। ফলশ্রুতিতে আজ ২৯ অক্টোবর ২০২৪ তারিখ রোজ মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন হাতিয়া কর্তৃক স্টাফ অফিসার (অপারেশান্স) দক্ষিন জোন এর নেতৃত্বে কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশ হাতিয়া উপজেলাধীন পূর্ব মাইজচরা এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানে উক্ত এলাকা হতে কুখ্যাত মহিউদ্দিন ডাকাত বাহিনীর প্রধান মহিউদ্দিন কে ০৫ টি রকেট ফ্লেয়ার, ১৯ টি দেশীয় অস্ত্র (রামদা ০৫টি, লোহার শাবল ০২টি, দা ০৪ টি, চাপাতি ০১ টি, ছুরি ০৬ টি, চায়না করাত ০১ টি), হরিনের শিং ০২ টি এবং ০৪ টি মোবাইলসহ আটক করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লেঃ কমান্ডার রিফাত আহাম্মেদ জানান আটককৃত ডাকাতকে জব্দকৃত সকল আলামত সহ হাতিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।