২৪ অক্টোবর, ২০২৪

গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত ২ আসামী আটক

গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত ২ আসামী আটক

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের অভিযানে গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত নারীসহ ২ জনকে আটক করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ১টা পর গোপন সংবাদ ভিত্তিতে চকরিয়া থানার ভারপ্রাপ্ত মনজুরুল কাদের  ভূঁইয়ার নেতৃত্বে চকরিয়া উপজেলার বদরখালীতে অভিযান পরিচালনা করে উপরোক্ত আসামি গুলোকে আটক করা হয়। আটককৃত আসামী গুলো হল চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড নাপিতখালী পাড়ার আবু মুছার পুত্র আবদুল আজিজ(৪০) ও আটককৃত আবদুল আজিজের স্ত্রী নাজমা বেগম।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল কাদের  ভূঁইয়া বলেন,আটককৃত গ্রেপ্তারী পরোয়ানা ভুক্ত আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া  গ্রেপ্তারী পরোয়ানা আসামীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।