২৪ অক্টোবর, ২০২৪

হোমনায় ফ্লাটের কক্ষে নারীর অর্ধ গলিত লাশ

হোমনায় ফ্লাটের কক্ষে নারীর অর্ধ গলিত লাশ

হোমনা সরকারি হাসপাতাল রোড সংলগ্ন ফকির বাড়ির জাহাঙ্গীর মিয়ার পাঁচ তলা ভবনে ৫ম তলায়  ভাড়াটিয়ার দুর্গন্ধযুক্ত অর্ধ গলিত লা*শের সন্ধান পেয়েছেন পুলিশ।

জানাগেছে হোমনা পৌরসভার ৪ নং ওয়ার্ডের ফকির বাড়ীর মো. জাহাঙ্গীর আলম ৬ তলা  ভবনের ৫ তলা বাসায় তালাবদ্ধ ঘরের ভিতরে  দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে ওই যুবতীর লাশ উদ্ধার করা হয়।  ওই যুবতীর নাম  লাইমা(২২)। সে হোমনা উপজেলার বিজয় নগর গ্রমের হায়েত মিয়ার  মেয়র ঘরের নাতনি।

কুমিল্লার হোমনা পৌরসভা সদরের একটি তালাবদ্ধ বাসা থেকে এক যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার সকাল ১০ টার দিকে হোমনা  থানা পুলিশ গিয়ে ওই লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল প্রেরণ করা হবে আগামীকাল।

পুলিশসূত্রে জানাগেছে, লাইমার মা বাবা  সাথে পাকিস্থান থাকতো পরে দেশে আসার পর তার মা ফেনী জেলার এক ব্যক্তিকে বিয়ে করে চলে যায়। লাইমা তার নানার বাড়িতে থাকতো। পরবর্তীতে উপজেলার দৌলতপুর গ্রামের মোল্লা বাড়ির ফেরদৌস মিয়ার ছেলে প্রবাসি ফারুক মিয়ার সাথে ফেইজ বুকে সম্পর্ক হলে মোবাইলে তার সাথ বিয়ে হয়। 

হোমনা থানার ওসি  মো. জাবেদ উল ইসলাস জানিয়েছেন- লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা স্বাভাবিকভাবে দেখার উপায় নেই। লাশটি গলে গেছে।

ময়নাতদন্ত শেষে বলা যাবে, কীভাবে মৃত্যু হয়েছে। যেহেতু বাহির থেকে তালাবদ্ধ পাওয়াগেছে সেহেতু মৃত্যুটি অস্বাভাবিক  বলে মনে হচ্ছে। পুলিশি তদন্ত অব্যহত আছে।