ঠাকুরগাঁওয়ে প্রাতিষ্ঠানিক ও আর্থিক সাক্ষরতা বিষয়ক প্রশিক্ষণ পরবর্তী অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের নারগুন উচ্চ বিদ্যালয় হলরুমে সারাবাংলা কৃষক সোসাইটি এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগীতায় এ সভা আয়োজন করেন ফেরসাডাঙ্গি ও নারগুন আলু উৎপাদনকারি কৃষক সংগঠন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও সদর উপজেলা সমবায় অফিসার মো: রেজাউল করিম।
এছারাও উপস্থিত ছিলেন, সারাবাংলা কৃষক সোসাইটির থেকে আব্দুল কাইউম,এফ এ ও থেকে সোহানুর রহমান ,নারগুন ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুজ্জামান সাহ সহ সংগঠন দুটির দুই শতাধিক সদস্য।