২২ অক্টোবর, ২০২৪

উল্লাপাড়ায় মাদক বিরোধী সচেতনতা সভা

উল্লাপাড়ায় মাদক বিরোধী সচেতনতা সভা

মঙ্গলবার উল্লাপাড়ায় কিশোর অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামিল এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাতের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা, উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আব্দুল হান্নান, সরকারি আকবর আলী কলেজের সহকারী অধ্যাপক রাশেদুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শাসমুল হক, এইচটি ইমাম গালস

স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন, উল্লাপাড়া প্রেস ক্লাব সভাপতি আনিছুর রহমান লিটন, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান, বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ একরামুল হক, ছাত্র সমন্বয়ক রিফাত হাসান, মেহেদী হাসান ও মাছুম আনাম প্রমুখ।