২১ অক্টোবর, ২০২৪

সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনা রোধে জণসচেতনতা মূলক কর্মশালা 

সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনা রোধে জণসচেতনতা মূলক কর্মশালা 

ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার" প্রতিপাদ্যকে সামনে রেখে "জাতীয় নিরাপদ সড়ক দিবস " উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 


রবিবার (২০ অক্টোবর )  বিআরটিএ সাতক্ষীরা সার্কেল আয়েজিত শহরের পি,এন,বিয়াম ল্যাবরেটরি স্কুল এবং সিটি কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে জনসচেতনতা বৃদ্ধিমূলক ও সড়ক নিরাপত্তামূলক পৃথক দুটি কর্মশালা অনুষ্ঠিত হয়।


পৃথক কর্মশালা দুটিতে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস, সাতক্ষীরা পি,এন,বিয়াম ল্যাবরেটরি স্কুলের ভাইস প্রিন্সিপাল কাজী মামুন বিল্লাহ, বিআরটিএ সাতক্ষীরা সার্কেল সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবির, সাতক্ষীরা সিভিল সার্জন এর অফিসে ডা, জয়ন্ত সরকার, মোটরযান পরিদর্শক সজীব সরকার, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) শাহাবুদ্দিন মোল্লা, বিআরটিএ অফিস সহকারী মোঃ সাইফুল ইসলাম।


কর্মশালা দুইটিতে বক্তরা উপস্থিত ছাত্র-ছাত্রীদের সড়ক দুর্ঘটনা রোধকল্পে উপর বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্যে প্রদান করেন। কর্মশালা শেষে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে সড়ক দুর্ঘটনা রোধকল্পে বিভিন্ন প্রকার ট্রাফিক সাইন এর লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।