১০ মে, ২০২৩

বদলগাছী র‍্যাব পরিচয়ে চাঁদাবাজি করার সময় ৩ জন আটক

বদলগাছী র‍্যাব পরিচয়ে চাঁদাবাজি করার সময় ৩ জন আটক
নওগাঁর বদলগাছীতে র‍্যাব পরিচয়ে চাঁদাবাজির সময় ৩জনকে আটক করেছে জয়পুরহাট র‍্যাব-৫। আটককৃতরা হলেন ১।এলিট কবির (২৩) মহাদেবপুর উপজেলার কালুশহর গ্রামের শামসুল আলমের ছেলে, ২। সুলতান মাহমুদ (৩১)পত্নীতলা উপজেলার ঘোষনগর(দক্ষিনপাড়া) গ্রামের সালেহ মাহমুদের ছেলে, ৩। সানোয়ার হোসেন(৩০) মহাদেবপুর উপজেলার কালুশহর গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে। র‍্যাব কাম্প সূত্রে জানা যায়,গতকাল ১০শে মে বুধবার ভোর রাত আনুঃ পৌনে ৩টায় বদলগাছী উপজেলার কেশাইল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোস্তাকিম হোসেন(২৫ )বাড়ীতে র‍্যাব পরিচয়ে ডাকাডাকি করলে মোস্তাকিমের পিতা আনোয়ার হোসেন(৫৫) বাড়ীর গেট খুলে দিলে এলিট কবির(২৩),সুলতান মাহমুদ (৩১)ও সানোয়ার হোসেন (৩০) নিজদের র‍্যাব পরিচয় দিয়ে বাড়ীতে প্রবেশ করে বাড়ীর আসবাব পত্র তল্লাশি করে। তল্লাশি করে কিছু না পেলে বিভিন্ন হুমকি দেয় এবং ৩০হাজার টাকা দাবী করে। টাকা দাবীর বিষয়টি সাথে সাথে জয়পুরহাট র‍্যাব-৫ ক‍্যাম্পে জানানো হয়। র‍্যাবের টহল টিমের ইনচার্জ ডিএডি নাজমুল আহসান সঙ্গীয় ফোর্স নিয়ে ভোর রাত সাড়ে ৩টায় বদলগাছীর কেশাইল গ্রামে এসে ঘটনাস্থল থেকে ৩জন ভূয়া র‍্যাব সদস‍্যকে আটক করে বদলগাছী থানায় সোপর্দ করে। এ সময় আসামীদের কাছ থেকে ৫টি মোবাইল, একটি ১৫০সিসি সুজুকি জিক্সার মটরসাইকেল সহ নগদ ২৭৫৫০টাকা উদ্ধার করা হয়।এ ঘটনায় মোস্তাকিম হোসেন বাদী হয়ে বদলগাছী থানায় একটি মামলা দায়ের করে। যাহার মামলা নম্বর -১৪/১১৮। এ ব‍্যপারে বদলগাছী থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন,সরকারি কর্মচারীর পরিচয় দিয়ে বাড়ীর ভিতরে অনধিকার প্রবেশ করে প্রতরণার উদ্দেশ্যে টাকা দাবী ও ভয়ভীতি প্রদর্শন মামলা করা হয়েছে। আসামীদের দুপুরে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।