নোয়াখালী হাতিয়ায় নৌ-বাহিনীর উপস্থিতিতে ৩৩টি পূজামন্ডপে শান্তিপূর্ন ভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। প্রতিমা বিসর্জন উপলক্ষ্যে সকাল থেকে নৌ-বাহিনীর সদস্যরা বিভিন্ন পূজামন্ডপে আইন শৃংখলার দায়িত্ব পালন করে।
সকাল থেকে হিন্দু ধর্মালম্বীরা দূর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু করেন। বেলা ১১টার সময় সকল মন্ডপে একযুগে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এতে বিভিন্ন মন্ডপে ছিল হিন্দু সম্প্রদায়ের লোক জনের উপছেপড়া ভিড়।
হিন্দু সম্প্রদায়ের এই উৎসব দেখতে অন্যান্য সম্প্রদায়ের লোকজন ও আসেন। এতে আইন শৃংখলা নিয়ন্ত্রনে রাখতে সকাল থেকে বিভিন্ন মন্ডপে নৌ-বাহিনী দায়িত্ব পালন করেন। হাতিয়ার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৩৩পি মন্ডপে দূর্গাপূজার আয়োজন করা হয়।
হাতিয়ার মূলভ’খন্ড ছাড়াও বিচ্ছিন্ন চরাঞ্চলেও কয়েকটি মন্ডপে এই পূজা উদযাপন করা হয়। প্রতিটি পূজামন্ডপে দুইজন পুলিশ, ৫জন আনসার বাহিনী প্রথম থেকে আইন শৃংখলা নিয়ন্ত্রনে দায়িত্ব পালন করে আসছে।
এছাড়া গত ৪দিন নৌ-বাহিনীর সদস্যরা মোবাইল টিমের মাধ্যমে হাতিয়ার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। শেষ দিন প্রতিমা বিসর্জন উপলক্ষ্যে সাধারন মানুষের ভিড় বেশি হওয়ায় আইন নৌ-বাহিনীর সদস্যরা বিভিন্ন পূজামন্ডপে গিয়ে অবস্থান নেয়। সবশেষ প্রতিমা বিসর্জনের পরে তারা পূজামন্ডপ ত্যাগ করেন।