১২ অক্টোবর, ২০২৪

ধুনটে দুর্গাপূজা উপলক্ষ্যে কাপড় নগদ অর্থ বিতরণ

ধুনটে দুর্গাপূজা উপলক্ষ্যে কাপড় নগদ অর্থ বিতরণ

বগুড়ার ধুনট পৌর এলাকার ৫০জন অসহায় দরিদ্র নারীর মাঝে সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থা (এসজিইউএস)’র উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে কাপড় ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া ৭টি পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

শুক্রবার রাতে বিভিন্ন পূজা পন্ডপ পরিদর্শনকালে অনুদানের কাপড় ও নগদ অর্থ বিতরণ করেন সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শরিফুল ইসলাম খোকন।

এসময় ধুনট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার ঘোষ, ধুনট প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আমিনুল ইসাম শ্রাবণ, বিশিষ্ট ব্যবসায়ী রতন কুমার সাহা, শংকর কুমার সাহা সহ পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ ও সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।