১২ অক্টোবর, ২০২৪

ধুনটে কৃষক দলের নতুন কমিটি গঠন

ধুনটে কৃষক দলের নতুন কমিটি গঠন

ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়ন কৃষকদলের ৫ সদস্য বিশিষ্ট্য আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে ধুনট উপজেলা কৃষক দলের আহবায়ক শামীম আহম্মেদ ও সদস্য সচিব শাহাদত হোসেন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

উক্ত কমিটিতে শফিকুল ইসলামকে আহবায়ক, মুগলু প্রমানিকে সিনিয়র যুগ্ম আহবায়ক,শফি আলমকে যুগ্ম আহবায়ক, হাসান মকবুল আহম্মেদকে যুগ্ম আহবায়ক ও মাহবুবুর রহমান মুক্তারকে সদস্য সচিব করে ৫সদস্য বিশিষ্ট্য নতুন কমিটি ঘোষণা করে তা অনুমোদন করা হয়। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা কমিটির নিকট প্রেরণ করা হবে বলে জানা যায়।