বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার অভিযোগে ৯ বছর পরে উত্তরা পশ্চিম থানায় মামলা দ্বায়ের করা হয়েছে। ২০১৫ সালের ১৯ই এপ্রিল বিকেল ৫ টায় রাজধানীর উত্তরার রাজলক্ষী কমপ্লেক্স এর সামনে তৎকালীন বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তাবিত আউয়ালের নির্বাচনী প্রচারণার সময় বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে।
উক্ত হামলার ঘটনায় মঙ্গলবার ( ৮ অক্টোবর ) বিকেল ৪ টার দিকে থানায় হাজির হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মোট ৮২ জনের নাম উল্লেখ্য করে এই মামলাটি দ্বায়ের করেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাফিজুর রহমান বলেন, উক্ত মামলায় পলাতক শেখ হাসিনাসহ সাবেক সড়ক ও সেতু মন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা- ১৮ আসনের সাবেক এমপি হাবিব হাসান, দক্ষিণখান ইউনিয়নের সাবেক চেয়ারমেন এস এম তোফাজ্জল হোসেন, ঢাকা- ১৮ আসনের সাবেক এমপি মো: খসরু চৌধুরী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: আফছার উদ্দিন খান, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ইসহাক মিয়াসহ মোট ৮২ জন আসামি রয়েছেন।
মামলা দায়েরের পর বাদী এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, আমাদের নেত্রী ,গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া। তিনি দেশের তিন তিনবারের প্রধান মন্ত্রী ছিলেন। নেত্রীর গাড়িবহরে হামলা এটা চরম অন্যায় । আমরা মনে করি নেত্রীর প্রাণ নাসের উদ্দেশেই এই নেক্কারজনক হামলা হয়েছে । সেই সময় আমরা মামলা করার উদ্যোগ নিয়েও পারি নাই।
এই হামলায় আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন । এখন সুযোগ হয়েছে তাই আমরা এই অন্তর্র্বতী সরকারের সময়ে মামলাটি দ্বায়ের করলাম ।