২ অক্টোবর, ২০২৪

উপদেষ্টাদের আয়-সম্পদ বিবরণী জমা দিতে হবে

আয় ও সম্পদ বিবরণী জমা দিতে হবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের। একই সঙ্গে সমমর্যাসম্পন্ন ব্যক্তিদেরও এই বিবরণী জমা দিতে হবে। এসব উপদেষ্টাদের স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকলে তার বিবরণীও জমা দিতে হবে।

আজ মঙ্গলবার এ জন্য মন্ত্রিপরিষদ বিভাগ ‘অন্তর্ববর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাসম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা, ২০২৪ জারি করেছে ‘   

নীতিমালায় বলা হয়েছে, অন্তর্ববর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাসম্পন্ন ব্যক্তি যারা সরকার অথবা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত আছেন, তারা প্রতিবছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সবশেষ তারিখের পরববর্তী ১৫ কর্মদিবসের মধ্যে মন্ত্রীপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে তাদের আয় ও সম্পদ বিবরণী জমা দেবেন।  স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকলে তার বিবরণীও জমা প্রধান উপদেষ্টার কাছে জমা দিতে হবে। কীভাবে এই বিবরণী দেওয়া হবে তার একটি ছকও ঠিক করে দেওয়া হয়েছে।

এছাড়া দেশের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে (আইন অনুযায়ী সবাই কর্মচারী) প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে হবে। তবে চলতি বছরে ৩০ নভেম্বরের মধ্যে তা দাখিল করতে হবে। নিজ নিজ ছকে নিজ নিজ মন্ত্রণালয় বা দপ্তরে সম্পদ বিবরণী জমা দিতে হবে। এটি সব কর্মচারীর জন্যই বাধ্যতামূলক করা হয়েছে। দেশে ১৫ লাখের মতো সরকারি কর্মচারী আছেন।