১ অক্টোবর, ২০২৪

আওয়ামী লীগের আলোচিত সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হিনরী গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার উপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় সিরাজগঞ্জ-২ সদর ও কামারখন্দ আসনের  সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও তার স্বামী সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান লাবু তালুকদারকে মৌলভীবাজার জেলার বর্ষিজোড়া এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের পর থে‌কে সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি তার স্বামী শামীম তালুকদারের নিয়ে মৌলভীবাজার জেলার সদর থানা এলাকায় আত্মগোপনে ছিলেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল বিষয়টি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য সাবেক এমপি জান্নাত আরা হেনরীর বিরুদ্ধে হলমার্ক কেলেঙ্কারির মাধ্যমে স্কুল শিক্ষিকা থেকে কোটিকো‌টি টাকার মালিক হওয়ার অভিযোগ রয়েছে।