৩০ সেপ্টেম্বর, ২০২৪

উল্লাপাড়ায় ট্রাকের চাকা ফেটে মোটরসাইকেল চালক নিহত

উল্লাপাড়ায় ট্রাকের চাকা ফেটে মোটরসাইকেল চালক নিহত

সোমবার ঢাকা-রাজশাহী মহাসড়কে উল্লাপাড়ার পাঁচিলা বাজারে চায়না ক্যাম্পের পাশে সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সামনের চাকা ফেটে গেলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে সাইকেলের চালক জয়নাল আবেদীন (৪০) নিহত হন। তিনি টাঙ্গাইল সদরের বাসিন্দা। 

উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ ওয়াদুদ জানান, সিমেন্ট বোঝাই ট্রাকটি বেলা ১১টার দিকে ঢাকা থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। চায়না ক্যাম্পের পাশে ট্রাকের সামনের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে এটি বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এর চালক জয়নাল মারা যান। ট্রাকটি রাস্তার উপর উল্টে পড়ে। দুর্ঘটনার সময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ ট্রাকটি আটক করেছে। মোটরসাইকেলের নিহত চালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।