
ভারতে পুরোহিত কর্তৃক হযরত মুহাম্মাদ (স.) এর বিরুদ্ধে কটুক্তি এবং বিজেপি নেতার সমর্থন করার প্রতিবাদে রোববার উল্লাপাড়ায় ছাত্র-জনতার উদ্যোগে পৌর শহরে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পৌর মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়।
এখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্র সমন্বয়ক মাসুম আনাম, রিফাত হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উল্লাপাড়া উপজেলা শাখার সহকারী সেক্রেটারি আল আমিন হোসেন, শেখ মামুন, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।