২৫ সেপ্টেম্বর, ২০২৪

ধুনটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমুলক কর্মশালা

ধুনটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমুলক কর্মশালা

বগুড়ার ধুনট উপজেলায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক এক কর্মশালা অনুষ্ঠিতে হয়েছে। বগুড়ায় বাংলাদেশ ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও সোনালী ব্যাংক পিএলসি ধুনট শাখার আয়োজনে মঙ্গলবার বেলা ১১টার দিকে ধুনট মডেল মসজিদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

বগুড়া সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার রশিদুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার আলেয়া ফেরদৌসির সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার আশিক খান। 

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক রেজাউল করিম, ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমিন, বগুড়া সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম সিদ্দিকী, বগুড়া বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক রাজিয়া খাতুন, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম ও ধুনট সোনালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসার, ম্যানেজার এএসএম মনোয়ার হোসেন। 

উক্ত কর্মশালায় উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী-পেষার দুই শতাধীক নারী-পুরুষ অংশ নেন। অর্ধদিবস ব্যাপী কর্মশালায় ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে অংশগ্রহনকারীদের জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি জালনোট সনাক্ত করণের পদ্ধতি শেখানো হয়।