২৪ সেপ্টেম্বর, ২০২৪

কাল থেকে ৭ দিন-ই অর্ধেক ভাড়া দিতে পারবেন শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের জন্য আবারো অর্ধেক ভাড়া চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছুটির দিনসহ সপ্তাহের ৭ দিনই হাফ পাসের ঘোষণা দেওয়া হয়েছে।

প্রতিদিন সকাল ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত শিক্ষার্থীরা এই সুবিধা পাবেন। তবে অর্ধেক ভাড়া দেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের ইউনিফর্ম পরা অবস্থায় অথবা ছবিযুক্ত পরিচয়পত্র থাকতে হবে। 

রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগর এলাকায় আগামীকাল মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।