২১ সেপ্টেম্বর, ২০২৪

যুক্তরাষ্ট্রে আদালতে ঢুকে বিচারককে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে আদালতে ঢুকে এক বিচারককে গুলি করে হত্যা করা হয়েছে। উত্তর আমেরিকার এ দেশটিতে কেন্টাকি অঙ্গরাজ্যের লেচার কাউন্টি কোর্ট হাউজে এই ঘটনা ঘটে।

নিহত ওই বিচারকের নাম কেভিন মুলিনস। গুলিবিদ্ধ হওয়ার পর ঘটনাস্থলেই  তার মৃত্যু হয়। কেন্টাকি অঙ্গরাজ্যের হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে।

হত্যাকাণ্ডের ঘটনায় কেউন্টি শেরিফ শন স্টাইনসকে গ্রেপ্তার করা হয়েছে। 

কেউন্টি স্টেট পুলিশ জানিয়েছে, লেচার কাউন্টি কোর্ট হাউজে একাধিকবার গুলি করার পর জেলা বিচারক কেভিন মুলিনস ঘনাস্থলেই মারা গেছেন। পুলিশ একজনকে গ্রেপ্তারও করেছে।