
লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার ইব্রাহিম আকিলসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন।
হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার আকিল বৈরুতের দক্ষিণাংশে হিজবুল্লাহর ‘এলিট ইউনিট রাদওয়ানে’র সাথে বৈঠক করছিলেন—এমন সময় হামলা চালানো হয়। হামলায় মারা গেছেন এলিট ইউনিট রাদওয়ানে’র অন্য সদস্যরাও।
লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৬ জন।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, হিজবুল্লাহর ‘এলিট ইউনিট রাদওয়ানে’র শীর্ষ কমান্ডার আকিল এবং রাদওয়ান স্পেশাল ফোর্স ইউনিটের অন্যান্য সিনিয়র কমান্ডারদের লক্ষ্য করে একটি ‘টার্গেটেড স্ট্রাইক’ চালিয়েছে।