চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রা্জঘাটা এলাকায সড়ক দূর্ঘটনায় নাজিম উদ্দিন(৪৫) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। ঘটনায় নিহতের ভাগিনা সাঈদ গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উক্ত এলাকার চট্টগ্রাম- কক্সবাজাার মহাসড়কের সড়ক দুর্ঘটনাটিি ঘটে। নাজিম উদ্দিন একই ইউনিয়নের সুখছড়ি কামারদিঘীর পাড়স্থ বারেক চৌধুরী পাড়ার নুরুল হকের পুত্র।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাজিম উদ্দিন পদুয়ার বোনের বাড়ি থেকে ভাগিনাকে নিয়ে মোটর সাইকেল যোগে নিজ বাড়িতে ফেরার পথে ঘটনাস্থলে মোটর সাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে পড়ে যায়।
এ সময় চট্টগ্রামমুখি দ্রুত গতির একটি গাড়ি তাকে চাপা দিলে নাজিম উদ্দিনের মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলে নিহত হন এবং তার ভাঙিনা সাইদ গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহত সাঈদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
নিহত নাজিম উদ্দিন সৌদিয়া আরব প্রবাসী। প্রায় ৪ মাসের ছুটিতে দেশে এসেছেন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মুহাম্মদ এরফান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।