ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামের নাছির ভূইয়া (৫২) নামে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ।
আজ ২ সেপ্টেম্বর সকাল ১১ টায় কুলিকুন্ডা নাছির ভূইয়ার নিজ বাড়িতে ঘটনাটি ঘটেছে।
নিহত নাছির ভূইয়া কুলিকুন্ডা গ্রামের মৃত আব্দুর রউফ ভূইয়ার ছেলে।
স্থানীয়রা জানান, নাছির ভূইয়ার তার ঘরের বৈদ্যুতিক পাখা পরিস্কার করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়। পরে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।