
দেশের ভবিষ্যত কর্ণধার ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যার নির্দেশদাতা ফ্যাসিষ্ট শেখ হাসিনা ও এর সাথে জড়িত খুনি দোসরদের বিচারের দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বগুড়ার ধুনট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৃথকভাবে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অপরদিকে পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডলের নেতৃত্বে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিএনপির
নেতা আব্দুল খালেক মন্ডল, ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনসুর আহম্মেদ পাশা, সহসভাপতি আনিছুর রহমান বাদশাহ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, মুনজিল হোসেন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মুনজিল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সাহিদ মাহমুদ সুমন, যুবদল নেতা আবু তালহা শামীম, মোহাম্মদ আলী জন, ইয়াকুব আলী, শ্রমিক দল নেতা বনি আমিন, শাহাদত হোসেন, শামীম হোসেন, মৎস্যজীবি দল নেতা শহিদুল ইসলাম, ও ছাত্রদল নেতা জিন্নাহুর রহমান রাকিব, রকিবুল হাসান রকি, জিয়াউর রহমান জিয়া।
অপরদিকে পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহসভাপতি সানোয়ার হোসেন, জেলা জিয়া পরিষদের সহসভাপতি হায়দার আলী হিন্দোল, বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহীন, মাহবুবুর রহমান ফিরোজ, মোখফিজুর রহমান বাচ্চু, মইনুল হাসান মুকুল, আকতার আলম সেলিম, এনামুল হক শাহীন, জাকির হোসেন জুয়েল, আব্দুল কাইয়ুম টগর,শফি,কাজল, আলেক উদ্দিন, শহিদুল, হাসান শহিদ বাদশাহ, শাহ আলম, সোলায়মান, মোত্তালিব, রাবিন, যুবদল নেতা রাশেদুজ্জামান উজ্জল, আবু মুছা,আল আমিন, মিঠ ু, মাহমুদুল হাসান সুমন, জিয়া পরিষদ নেতা নুরে আলম জুয়েল, আব্দুস ছালাম, স্বেচ্ছাসেবকদল নেতা আলফিজুর রহমান স্বপন, মাহবুবুল হক রনজু, আরাফাত রহমান জনি, রাজু আহম্মেদ, শ্রমিকদল নেতা খোরশেদ, মিরাজ, ছাত্রদল নেতা আলম হাসান, সম্রাদ তালুকদার, জাহিদুল ইসলাম মধু, রাসেল মাহমুদ ও একে মিনু।