১৫ আগস্ট, ২০২৪

নাসিরনগরের  বিএনপির  বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত

নাসিরনগরের  বিএনপির  বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত

সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলায়  ও বি এন পির কেন্দ্রীয়  অবস্থান কর্মসূচি অংশ হিসাবে ছাত্র জনতা হত্যার  বিচারের দাবিতে বিক্ষোভ ও অবস্থান  কর্মসূচি পালন করেন।

আজ বৃহস্পতিবার  (১৫ই আগস্ট) নাসিরনগর শহীদ ইমরান  চত্বর হতে মিছিল নিয়ে উপজেলার  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার ইমরান চত্বরে এসে অবস্থান কর্মসূচি পালন করেন। 

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সভাপতি এম এ হান্নান,সাধারণ সম্পাদক বশির উদ্দিন তুহিন ও কৃষক  দলের আহ্বায়ক আমিরুল হোসেন চকদার। এই অবস্থান কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।আজ কর্মসূচির শেষ দিন এবং আগামী কাল নিহতদের স্মরণে দোয়া মাহফিলঅনুষ্ঠিত হবে।