১৪ আগস্ট, ২০২৪

নাসিরনগরের বিএনপির অবস্থান কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলায় বিএনপির কেন্দ্রীয় অবস্থান কর্মসূচি অংশ হিসাবে ছাত্র জনতা হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে, নাসিরনগর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন। 

আজ বুধবার (১৪ই আগস্ট) নাসিরনগর শহীদ ইমরান  চত্বর হতে মিছিল নিয়ে উপজেলার  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার ইমরান চত্বরে এসে অবস্থান কর্মসূচি পালন করেন। 

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সভাপতি এম এ হান্নান,সাধারণ সম্পাদক বশির উদ্দিন তুহিন ও কৃষক  দলের আহ্বায়ক আমিরুল হোসেন চকদার।

এই অবস্থান কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।