২ মে, ২০২৩

বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

বদলগাছীতে  যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
নওগাঁর বদলগাছীতে সারা দেশের ন‍্যায় গৃহনির্মাণ শ্রমিক ও কার মাইক্রো শ্রমিক ইউনিয়নের উদ্দ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বদলগাছী গৃহনির্মাণ সমিতি ও কার মাইক্রো সমিতির আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার থেকে মহান মে দিবস উপলক্ষ্যে এক বিশাল র‍্যালি বের হয়। র‍্যালিটি বদলগাছী চারমাথা হয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিন করে জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়। র‍্যালিতে উপজেলার সর্বস্তরের শ্রমিকরা অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে বদলগাছী গৃহনির্মাণ সমিতির আয়োজনে গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি জনাব আবুল কলাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় এমপি মহোদয়ের প্রতিনিধি সাবেক চেয়ারম্যান আঃ সালাম মন্ডল,অন‍্যান‍্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাহাড়পুর ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর, বদলগাছী থানা ইনচার্জ ওসি আতিয়ার রহমান। মহান মে দিবস বিশ্বের সকল শ্রমিক শ্রেণির সংগ্রামী দিন,অধিকার আদায়ের দিন, রাজপথে রক্ত দেবার দিন। ১৩৭ বছর আগে ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে দৈনিক ৮ ঘন্টা কাজের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশের গুলিতে ১০ শ্রমিকের আত্নত্যাগের মধ্যমে এই মহান মে দিবস প্রতিষ্ঠা পায়। সেই থেকে বিশ্বব্যাপী স্লোগান উঠে এসেছে দুনিয়ার মজদুর এক হও এক হও।সেই ঘটনায় রচিত হয় -১৮৮৬ পহেলা মে, শিকাগোর হে মার্কেটে, শ্রমিকের তাজা খুনের লাল হল রাজপথ,প্রথম শহীদ হন মজুর লাল সালাম। বাংলাদেশ সহ বিশ্বের শ্রমিকদের মুক্তির সংগ্রামের শপথ নেওয়ার স্মারক দিবস আজ। সেইদিনের আন্দোলনের মূল আবেদন ছিল সপ্তাহে একদিন ছুটি, দৈনিক কাজের সময় ৮ ঘন্টা ও ন্যায্য মজুরি। সেই প্রেক্ষাপটে বাংলাদেশ সহ বিশ্বের দেশে দেশে মে দিবস পালিত হয়ে আসছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে-বাংলাদেশের শ্রমিকরা সেই মে দিবসের মুল চেতনায় সকল সুযোগ -সুবিধা ভোগ করতে পারছেন কী-না । এখানে শ্রমিকদের কোথাও কোথাও ৮ ঘন্টার ও বেশি কাজ করতে হয়। এছাড়াও পুরুষের সাথে হাত মিলিয়ে পরিশ্রম করেন নারীরাও। উক্ত আলোচনা সভায় বিভিন্ন পেশার শ্রমিক সহ ,বদলগাছী গৃহ শ্রমিক ও ইউনিয়নের সকল নেতা কর্মী উপস্থিত ছিলেন।আলোচনা শেষে নিহত শ্রমিকদের উদ্দেশ্য দোয়া ও দুপুরের খবার পরিবেশন করা হয়।