১ আগস্ট, ২০২৪

সিরাজগঞ্জে আওয়ামীলীগের শোক মিছিল

সিরাজগঞ্জে আওয়ামীলীগের শোক মিছিল

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির পূর্ব ঘোষণা অনুযায়ী মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক র‌্যালী করেছে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠন। বিস্তারিত দেখুন সিরাজগঞ্জ জেলা প্রতি‌নি‌ধি আশরাফুল ইসলাম জয়ের পাঠানো প্রতি‌বেদ‌নে।

আজ সকাল ১১ টার দিকে এস এস রোডস্থ সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় হতে এক‌টি শোক র‍্যালীটি বের হয়ে সিরাজগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প‌রে জেলা আওয়ামী লীগের কার্যালয় এসে শেষ হয়।

শোক র‌্যালী কর্মসূচিটি সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থে‌কে শো‌কের মাস উপল‌ক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য ডঃ জান্নাত আরা তালুকদার হেনরী।

এসময় আওয়ামী লীগ নেতা আবু ইউসুফ সূর্য্য, এ্যাডভোকেট বিমল কুমার দাস, আব্দুস সামাদ তালুকদার, মোস্তফা কামাল খান, হেলাল উদ্দিন, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সেলিম আহম্মেদ, সহ জেলা, উপজেলা ও তার অঙ্গ- সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।