১৫ জুলাই, ২০২৪

ওসির নির্দেশে চুরি যাওয়া ছাগলের দাম দিলেন এসআই আব্দুল মমিন 

ওসির নির্দেশে চুরি যাওয়া ছাগলের দাম দিলেন এসআই আব্দুল মমিন 

নওগঁার বদলগাছী উপজেলা কৃষকলীগের সভাপতি সানাউল হোসেন হিরোর বিরুদ্ধে থানায় ছাগল চুরির অভিয়োগ বিভিন্ন গণমাধ্যেমে সংবাদ প্রকাশের পরে ছাগল চোর আটক না হলেও চুরি যাওয়া ছাগলের দাম দিলেন বদলগাছী থানার এসআই আব্দুল মমিন।

চুরি যাওয়া ছাগলের দাম পেলেও জাহেরা বেগম চোরের নাম জানতে চাইলে বিভিন্ন ভাবে বুঝিয়ে এসআই আব্দুল মমিন এর মাধ্যমে ছাগলের দাম ২০হাজার টাকা বলে পরিশোধ করার ঘটনা ঘটেছে। 

এতে করে এলাকাবাসী বলেন জাহেরা বেগমের ছাগল চুরির অভিয়োগটি সত্য। তবে ছাগল চুরির অভিয়োগটি ছিল বদলগাছী উপজেলা কৃষকলীগের সভাপতির সানাউল হোসেন হিরোর বিরুদ্ধে এমনটি জানা গেছে। 

স্থানীয় ও অভিয়োগ সূত্রে জানা গেছে, বদলগাছী উপজেলার হঠাৎপাড়া (মাস্টারপাড়া) মহল্লার বাসিন্দা জাহেরা বেগম এর ছাগলটি ঈদের দুই দিন আগে শনিবার চুরি হয়। চুরি যাওয়া ছাগলটি অনেক খোঁজখুজির করে না পেলে।

গত ১৫জুন দুপুরে ছাগলটি কৃষকলীগের সভাপতি সানাউল হোসেন হিরোর বাড়ির গেটে গেলে সে অসৎ উদ্দেশ্য নিয়ে ছাগলটি বাড়ির ভিতরে নিয়ে যায় বলেও জানতে পারেন। পরে তিনি আরও বিভিন্নভাবে জানতে পারে ছাগলটি চুরি করে অন্যের কাছে বিক্রি করে দিয়েছে হিরো।

বিষয়টি এমন হতে পারে কারণ কৃষকলীগের সভাপতির সাথে পারিবারিক বিবাদ রয়েছে। এমনটি হয়েছে জানতে পেরে জাহেরা বেগম, গত ১৯শে জুন উপজেলা কৃষকলীগের সভাপতি সানাউল হক হিরোর বিরুদ্ধে থানায় অভিয়োগ করেন।

অভিয়োগের বিষয়টি জানার পরে সানাউল হক হিরো বিভিন্নভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধরের হুমকি ধুমকি দিয়েছে বলেও জানা গেছে। তবে অভিয়োগের ১৫/২০ দিন পরে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম এর নির্দেশে ঐ ছাগলের মূল্যে ২০হাজার হবে বলে এসআই আব্দুল মমিন এর মাধ্যমে ২০হাজার টাকা ছাগলের মূল্যে হিসাবে ফেরত দেওয়া হয়েছে জাহেরা বেগমকে।

ছাগল চোরের নাম জানতে চাইলে থানা পুলিশ বলেন চোরের নামকি দরকার আপনার চুরি যাওয়া ছাগলের মূল্যে হিসাবে ২০হাজার টাকা দেওয়া হয়েছে আর কোনো কথা বলার দরকার নেই যান। তবে কি কৃষকলীগের সভাপতি সানাউল হোসেন হিরো ছাগল চোর না কি ছাগল চোরকে সহায়তা করলেন বদলগাছী থানা পুলিশ জাহেরা বেগম এর প্রশ্ন।

এবিষয়ে বদলগাছী উপজেলা কৃষকলীগের সভাপতি সানাউল হোসেন হিরো বলেন, আমি চুরি করিনি টাকা দেওয়ার প্রশ্ন আসেনা। ২০হাজার টাকা দেওয়ার বিষয়ে আমি কিছু জানিনা । তিনি আরও বলেন আমি আদালতে মানহানি মামলা করেছি কয়েক দিনের মধ্যে মামলার নোটিশ পাবেন জাহেরা বেগম। মানহানি মামলার কাগজ চাইলে তিনি বলেন কাগজ আমার কাছে নেই। কাগজ গুলো নওগঁা আমার মামাতো ভাই এর কাছে রয়েছে বলেও জানান। 

এবিষয়ে এসআই আব্দুল মমিন এর সাথে মোবাইল ফোনে কথা বললে জানতে চাইলে তিনি ২০হাজার টাকা দেওয়া কথা অস্বীকার করে বলেন আমি এই বিষয়ে কিছু জানিনা। আপনে অফিসারের সাথে কথা বলেন। তিনি আরও বলেন টাকা লেনদেনের বিষয়ে আমার কিছু জানা নেই বলে ফোনের লাইন কেটেদেন।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো মাহাবুব আলম বলেন, এসআই আব্দুল মমিন অভিযোগকারী জাহেরা বেগমকে ছাগলের মূল্যে বাবদ ২০হাজার টাকা দিয়েছে সেটা আমার জানা নেই। তবে অভিযোগকারী জাহেরা ইচ্ছা করলে মামলা করতে পারেন। তিনি আরও বলেন তদন্তের বিষয়টি আরও জোরদার ভাবে তদন্ত করে দেখতে হবে বলেও জানান তিনি।