৮ জুলাই, ২০২৪

গুরুদাসপুর পৌরসভার ১৩০ কোটি টাকার বাজেট ঘোষণা

গুরুদাসপুর পৌরসভার ১৩০ কোটি টাকার বাজেট ঘোষণা

নাটোরের গুরুদাসপুর পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।  সোমবার ৮ জুলাই বেলা ১২ টায় গুরুদাসপুর পৌরসভা মিলনায়তনে মেয়র শাহনেওয়াজ আলী ১৩০ কোটি ৭৪ লাখ ৮১ হাজার ৭২৩ টাকার ওই বাজেট ঘোষণা করেন।  

পৌর মেয়র শাহনেওয়াজ আলীর সভাপতিত্বে ঘোষিত ২০২৪-২৫ অর্থ বছরের মূল বাজেট ধরা হয়েছে ১৩০ কোটি ৭৪ লাখ ৮১ হাজার ৭২৩ টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে ১৩০ কোটি ৬৫ লাখ ১ হাজার ৮৬০ টাকা। বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ৯ লাখ ৭৯ হাজার ৮৬৩ টাকা। এছাড়া রাজস্ব আয় ধরা হয়েছে ৯ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৯৮৩ টাকা ও রাজস্ব ব্যয় দেখানো হয়েছে ৯ কোটি ১৯ লাখ ২৬ হাজার ৮৬০ টাকা। বাজেটের মোট স্থিতি ধরা হয়েছে ৯ লাখ ৭৯ হাজার ৮৬৩ টাকা।

উক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন উপজেলা চেয়ারম্যান আহম্মদ আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আক্তার মিতা।

এসময় বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হাসান আলী, হিসাবরক্ষক মো. নুরুজ্জামান টিবলু, রিপোর্টার্স প্রেসক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক মো. সাজেদুর রহমান, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সবুজ, আব্দুল বারী প্রমূখ। এছাড়াও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স্মার্ট পৌরসভা গড়ার লক্ষ্যে এবারের বাজেটে রাস্তা, ড্রেন, বৈদ্যুতিক বাতি, ময়লা আবর্জনার ডাম্পিং জোন নির্ধারণ, শিক্ষা, স্যানিটেশন, পানি সরবরাহ, এবং চাঁচকৈড় হাটের উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ ধরা হয়েছে।