৩০ জুন, ২০২৪

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের আধুনিকায়ন চেয়ে স্বার্থরক্ষা কমিটি মানববন্ধন

সিরাজগঞ্জ হতে খুলনা দুটি ট্রেন চালু করনসহ সিরাজগঞ্জ এক্সপ্রেস' ট্রেনের আধুনিকায়ন, এসি বগী সংযোজন ও সিরাজগঞ্জ-বগুড়া রেল সংযোগ কার্যক্রম ত্বরান্বিত করার জন‌্য মানববন্ধন করেছে সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটি।

আজ রবিবার ৩০ শে জুন সকাল ১০ টার  দিকে সিরাজগঞ্জ বাজার স্টেশন চত্ত‌রে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনটি সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির আহবায়ক ডা. জহুরুল হক রাজার সভাপত্বিতে মানববন্ধনে বক্তব্য রা‌খেন স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর ভূঁইয়া, গণহত্যা অনুসন্ধান কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম, বাসদের জেলা আহ্বায়ক নব কুমার কর্মকার, জাসদের সভাপতি আব্দুল হাই তালুকদারসহ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। 

মানববন্ধনে বক্তারা বলেন, দেশ স্বাধীন হওয়ার পর 'ঝটিকা' নামে আরো একটি ট্রেন চালু হয়। ফলে খুলনাগামী ট্রেনের মাধ্যমে সিরাজগঞ্জের মানুষ ঈশ্বরদী, পাবনা, যশোর, কুষ্টিয়া প্রভৃতি জেলায় যাতায়াত এবং ব্যবসা বাণিজ্য করার সুবিধা ভোগ করে আসছিল।

কিছুদিন পর ঝটিকা ট্রেনটি চলাচল বন্ধ হলেও 'চিত্রা' এবং 'সুন্দরবন এক্সপ্রেস' নামে দুটি ট্রেনে সিরাজগঞ্জের মানুষ খুলনা যাতায়াত করার সুবিধা ভোগ করে আসছিল।

পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে সুন্দরবন এক্সপ্রেস বন্ধ হয়ে যায় এবং চালু থাকে একমাত্র 'চিত্রা' নামের ট্রেনটি। আগামী ১লা জুলাই থেকে চিত্রা ট্রেনটিও বন্ধ হওয়ার ঘোষণা জানতে পেরে আমরা সিরাজগঞ্জবাসী হতাশ এবং মর্মাহত।

কারণ সিরাজগঞ্জ থেকে খুলনাগামী কোনো ট্রেন না থাকায় রেল পথে খুলনা, যশোহর, কুষ্টিয়া, পাবনা প্রভৃতি জেলায় যাতায়াত এবং ট্রেনে বানিজ্যিক পন্য পরিবহন করার সুযোগ থেকে সিরাজগঞ্জজের মানুষ বঞ্চিত হবে। যা সিরাজগঞ্জবাসীর জন্য অপূরনীয় ক্ষতির কারণ হয়ে দাড়াবে ৷

মানব বন্ধন শেষে সিরাজগঞ্জ জেলা প্রশাসক এর নিকট স্মারকলিপি প্রদান করেন।