ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় পৃথক ভাবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগ নাসিরনগর উপজেলা শাখার উদ্যোগে সকাল ১১ ঘটিকায় উপজেলা হল রোমে ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদ সদস্য, খাদ্য ও সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এস এ কে একরামুজ্জামান সুখনের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রোমা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অপর দিকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি অসীম পালের সভাপতিত্বে আওয়ামীলীগ কার্য্যালয়ে পৃথক ভাবে কেক কেটে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
সাংসদ এস এ কে একরামুজ্জামান সুখনের নেতৃত্বে শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদ চত্বরে গাছের চারা রোপন শেষে পরিষদ মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।পরে পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রোমা আক্তার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদ সদস্য, খাদ্য ও সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এস এ কে একরামুজ্জামান সুখন। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ নাজির মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ টি এম মনিরুজ্জামান সরকার, সাবেক আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ আব্দুল
আহাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আদেশ চন্দ্র দেব, সাবেক দপ্তর সম্পাদক ও প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মনসুর আলী ভূইয়া, ঢাকাস্থ নাসিরনগর সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ। আসাদুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় "স্বাধীনতা, গনতন্ত্র ও উন্নয়নের প্রতিক বাংলাদেশ আওয়ামী লীগ " এই শ্লোগানকে সামনে রেখে বক্তব্য রাখেন, ভলাকুট ইউনিয়ন পরিষদ
চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া, কৃষকলীগের উপজেলা শাখার সভাপতি হাজী অলি মিয়া ছাত্রলীগের সহ সভাপতি মোঃ আরমান নূর, কৃষকলীগের সাধারণ সম্পাদক শেখ নুরে আলম, চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী সুরুজ আলী প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগের, নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি অসীম পালের সভাপতিত্বে আওয়ামীলীগ কার্য্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।