রোববার উল্লাপাড়ায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচির মধ্যে ছিল সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, দলীয় কার্যালয়ে কেক কর্তন এবং আলোচনা সভা।
উল্লাপাড়ার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি সকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমির সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তি, সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর মেয়র এসএম নজরুল ইসলাম প্রমূখ।