২৩ জুন, ২০২৪

উল্লাপাড়ায় শেষ হলো কৃষি মেলা

উল্লাপাড়ায় শেষ হলো কৃষি মেলা

‘কৃষিই সমৃদ্ধি’ এই স্লোগানে উল্লাপাড়ায় শেষ হলো তিন দিনব্যাপী কৃষি মেলা ২০২৪। সমাপনী অনুষ্ঠানে উপজেলা চত্বরে আয়োজন করা হয় আলোচনা সভার। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়ার সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি। কৃষি সম্প্রসারন অধিদপ্তর উল্লাপাড়া অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তি, উল্লাপাড়া পৌরসভার মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনী সুইটি, উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী প্রমুখ। মেলায় অংশগ্রহনকারী স্টল মালিকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।