নাটোরের গুরুদাসপুরে ভারসাম্যহীন ভাইয়ের জমি দখলের অভিযোগ উঠেছে বিবাদী বেদারুল ইসলাম ও তার পরিবারের বিরুদ্ধে। বেদারুল ইসলাম উপজেলার কুমারখালী গ্রামের মৃত আব্বাস মোল্লার ছেলে। গত রবিবার সকালে চারজনকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শহীদুলের দুই ভাই আশরাফুল ইসলাম ও হজুরুল ইসলাম।
অভিযোগসুত্রে জানাযায়- বিবাদী বেদারুল ইসলাম তার ভারসাম্যহীন ভাই শহিদুল ইসলাম ডাবলুর কোনো খোঁজ খবর রাখেনা। শহিদুলের পিতা মারা যাবার পর থেকে তাকে দেখাশোনার দায়িত্ব নেয় অপর ভইয়েরা। কিন্তু ভারসাম্যহীন হওয়ায় তার বড় ভাই বেদারুল ইসলাম, তার ছেলে ও স্ত্রী বিভিন্নভাবে শহিদুলকে অপমান অপদস্ত করেন। এমনকি পৈত্রিক সুত্রে পাওয়া শহিদুলের নামের সম্পত্তি ভোগ-দখল করার চেষ্টা চালাচ্ছে। শহিদুল ইসলামসহ তার অন্যান্য ভাই আশরাফুল ইসলাম ও জহুরুল ইসলামকে মারধরের হুমকিও দিচ্ছেন তিনি।
বাদী আশরাফুল ইসলাম ও জহুরুল ইসলাম জানায়- উপজেলার কুমারখালী গ্রামে কুমারখালী মৌজার মাঠের পানি নিষ্কাশনের জন্য গত ২ মাস পূর্বে বরেন্দ্র প্রকল্পের আওতায় পাইপ দিয়ে ড্রেন নির্মাণ কাজ শুরু হয়। অন্যান্য কৃষকসহ আমার ভারসাম্যহীন ভাই শহিদুলের জমির উপর দিয়ে মাটি খনন করে ড্রেন নির্মাণ কাজ চলছে। সবশেষ গত শুক্রবার সকালে বিবাদী বেদারুল ইসলামসহ তার ছেলে-মেয়ে শহিদুলের জমির উপর রাখা মাটি বাড়িতে নিয়ে যায়। এসময় আমরা দুই ভাই মানানিষেধ করলে বিবাদী বেদারুল তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে।
অভিযুক্ত বেদারুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, আমি আমার ভারসাম্যহীন ভাইয়ের জমি কখনওই দখল করার চেষ্টা করিনি। বরং আমার অপর দুই ভাই তার জমি ভোগদখল করছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উজ্জল হোসেন বলেন- থানায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।