"স্মার্ট ভূমিসেবা স্মার্ট নাগরিক " এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর বদলগাছীতে ভূমি সেবা সপ্তাহ/২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। কোন প্রকার নগদ লেনদেন ছাড়াই সম্পূর্ণ অনলাইন ভিত্তিক সেবা নিশ্চিতে ৮ জুন শনিবার থেকে ভূমিসেবা সপ্তাহ ১৪ই জুন শুক্রবার পর্যন্ত চলবে।
শনিবার ৮ই জুন সকাল সাড়ে ১১টায় উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার(অঃদাঃ) কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শামসুল আলম খাঁন ভৃমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন।
এ সময় উপজেলা সহকারী ভূমি কমিশনার আতিয়া খাতুন উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, ভূমি সেবা অটোমেশন কার্যক্রম চলমান রয়েছে। এই অটোমেশন প্রক্রিয়ায় ভূমি সেবা জনগণের দোড় গোড়ায় পৌঁছানোর জন্য বাংলাদেশ সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যত্তম একটি ক্ষেত্র হলো স্মার্ট পদ্ধতিতে ভূমি সংক্রান্ত সকল সেবা জনগণের নিকট পৌঁছে দেওয়া। বদলগাছী উপজেলার উপজেলা ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে সেবা বুথ স্থাপনের মাধ্যমে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হবে। সেবা গ্রহীতাদের সেবাসংক্রান্ত বিভিন্ন প্রশ্ন জিঙ্গাসার জবাব সরাসরি উত্তর প্রদানের জন্য সেবা বুথে একজন কর্মকর্তা নিয়োজিত রাখা হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার(অঃদাঃ) কামরুল হাসান সোহাগ বলেন, স্মার্ট সেবা পেতে প্রতিটি নাগরিককে অনলাইনে নাগরিক নিবন্ধন করতে একবার নিবন্ধন করলে ঘরে বসেই আপনি আপনার খাঁজনা প্রদান করতে পারবেন।
তাই "নাগরিক নিবন্ধন করুন ঘরে বসে সেবা নিন" এছাড়াও নামজারির আবেদন প্রক্রিয়া, ভূমি উন্নয়ন কর, প্রদানের জন্য রেজিস্ট্রেশন ইত্যাদি বিষয়ে জনগণকে সচেতন করা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উপস্থিত সকলের সামনে তুলে ধরেন
এসময় উপস্থিত ছিলেন বদলগাছী থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান (পিপিএ),উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার রাজীব আহম্মেদ, বদলগাছী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন,পাহাড়পুর ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর,বালুভরা ইউপি চেয়ারম্যান ইমরান হোসেন, আধাইপুর ইউপি চেয়ারম্যান একেএম রেজাউল করিম পল্টন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দিন এফএফ,বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাফফর হোসেন সহ উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা,কর্মচারী এবং সন্মানিত অতিথি বৃন্দ।