৬ জুন, ২০২৪

বাজেট কমেছে শিল্পখাতে; সদোত্তর দেননি মন্ত্রী

বাজেট কমেছে শিল্পখাতে; সদোত্তর দেননি মন্ত্রী

আজ ৬ জুন (বৃহস্পতিবার) বিকেল ৩ টায় জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিতে  অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আগামী ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট ঘোষণাকরেন। 

আগামী ২০২৪-২০২৫ অর্থবছরে শিল্পমন্ত্রণালয়ের জন্য দুই হাজার পাঁচশত দশ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অর্থচ গেল ২০২৩-২০২৪ অর্থবছরে এ খাতের প্রস্তাবিত বাজেট ছিল তিন হাজার চব্বিশ কোটি টাকা। 

প্রায় সাতশত ত্রিশ কোটি টাকা কম ধরা হয়েছে ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেটে। তবে কেন শিল্পখাতে পূর্বের তুলনায় কম রাখা হয়েছে তার কোনো সদুত্তর দেননি মন্ত্রী। 

মন্ত্রী বলেন, ছোট, মাঝারি কুটির শিল্প, অবকাঠামো উন্নয়ন,সহজ শর্তে ঋন ও বিনামূল্যে প্রশিক্ষণের সামগ্রিক উন্নয়নে সরকার কাজ করছে। এছাড়া দেশের অন্যতম সম্ভাবনাময় ও  রপ্তানিমুখী ওষুধ শিল্পের কাঁচামাল  উৎপাদনের লক্ষ্যে ২০০ এক জমিতে বিশাল অ্যাকটিভ ফার্মাসিটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআই) শিল্প পার্ক নির্মাণ করছে সরকার। তিনি আরও বলেন টেকসই অর্থনীতি বিনির্মাণে সরকার দক্ষ জনশক্তির ওপর বিশেষ নজর দিচ্ছেন। তাদের দক্ষতা কাজে লাগিয়ে দেশের শিল্প সেক্টরকে আরও বেগবান করে গড়ে তুলতে নানামুখী উদ্যোগ করেছে সরকার।