৬ জুন, ২০২৪

বাজেট বেড়েছে স্বাস্থ্য খাতে; তিন খাতে বেড়েছে সেবার মান

বাজেট বেড়েছে স্বাস্থ্য খাতে; তিন খাতে বেড়েছে সেবার মান

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আগামী ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন। আজ ৬ জুন বিকেল ৩ টায় জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিতে  প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।

আগামী ২০২৪-২০২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণে একচল্লিশ হাজার চারশত আট কোটি টাকাা বরাদ্দের প্রস্তাব উত্থাপন করা হয়। যা মোট বাজেটের প্রাায় পাঁচ দশমিক দুই তৃতৃীয়াংশ।

 

সংসদে অর্থমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণের অগ্রগতি আরও তুরান্বিত করতে অন্যান্য খাত অপেক্ষা এ খাতে বেশি বাজেট রাখা হয়েছে। ২০২৩-২০২৪ অর্থবছরে স্বাস্থ্য খাতে বাজেট ছিল আটত্রিশ  হাজার বায়ান্ন কোটি টাকা। সে মোতাবেক এ বছর স্বাস্থ্য খাতে  তিন হাজার তিনশত ছাপান্ন কোটি টাকা। পরের অর্থবছরে প্রস্তাবিত বাজেটের স্বাস্থ্যসেবা বিভাগে ত্রিশ হাজার একশত পঁচিশ কোটি টাকা এবং স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জন্য এগার হাজার দুইশত তিরাশি কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে মন্ত্রী জানান।

মন্ত্রী আরও জানান, সীমাবদ্ধ সম্পদের ওপর ভিত্তি করে বাংলাদেশ স্বাস্থ্য সম্পর্কিত এসডিজি লক্ষ্য অর্জনে ভাল সফলতা পেয়েছে। যার কারণে ২০০৭ সালের মাতৃমৃত্যুর হার ছিল প্রতি লাখে ৩৫১। বর্তমানে তা কমে দাড়িয়েছে লাখে ১৩৬ জন। ৫ বছর কম বয়সী শিশুর মুত্যুর হার ছিল প্রতিহাজারে ৬০ জন। বর্তমানে তা কমে নেমে এসেছে ৩৩ জনে। অপ্রত্যাশিত সাফল্যে বেশ আশা দেখানো বেশ প্রশংসিত হয়েছে। 

একবছর বয়সের নিচে পূর্ণ টাকা প্রাপ্তির হার ছিল ৭০-৭৫ শতাংশ। বর্তমানে তা ৯০ থেকে ৯৪ শতাংশে উন্নীত হয়েছে। এছাড়া ইতিপূর্বে আয়ুষ্কাল ছিল ২০০৭ সাল থেকে  ৬৬.৬ যা বর্তমানে তা বৃদ্ধি পেয়ে ৭২.৩ এ উন্নীত হয়েছে। একারণে পূর্বের বাজেটের চেয়ে বর্তমান বাজেট এখাতে বাড়ানো যুক্তিক হয়েছে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ।