সাহিদা খানম তন্নী (২২) নামের এক গৃহবধূর লাশ ঝুলছিল তার শয়ন ঘরে। রোববার ভোরে ঘরের গ্রিল কেটে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। পরকীয়া প্রেমের সম্পর্ক নিয়ে ওই গৃহবধূর পরিবারে কলহ চলছিল।
বদলগাছী উপজেলার ভান্ডারপুর বাজারের একটি তলা বাড়িতে ভাড়া থাকতেন নিহত সাহিদা। সেখান থেকেই তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
নিহত গৃহবধূ সাদিহা খানম তন্নী বদলগাছীর কোলা ইউনিয়নের ভান্ডারপুর গ্রামের নুর আলম রিংকুর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, সাহিদার স্বামী নুর আলম বিদেশ রয়েছেন। স্বামী বিদেশ যাওয়ার পর থেকেই পরকিয়ায় জড়িয়ে পরেন ওই নারী। একপর্যায়ে শ্বশুরবাড়ী ছেড়ে ভান্ডারপুর বাজারের রাজু নামের এক ব্যক্তির তিন তলা ফ্লাটের এক ফ্লোরে শিশু সন্তান নিয়ে ভাড়া থাকা শুরু করেন।
স্থানীয়দের ভাষ্যমতে, সাহিদার ভাড়া বাসায় নিয়োমিত যাতায়াত ছিলো বিভিন্ন পুরুষের। মাস চারেক আগে দেশে ফেরা নূর আলম স্ত্রীর পরকীয়ার বিষয়টি জানতে পারেন। সম্প্রতি পরকীয়ার বিষয়টি নিয়ে সাহিদার সাথে তার স্বামীর কলহ তৈরি হয়। ঘটনার রাতে সাহিদার ব্যবহৃত মোবাইল ফোনের বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। এতে দুজনেই পৃথক দুটি কক্ষে ঘুমিয়ে পড়েন। আজ ভোরে নূর আলম জানালা দিয়ে স্ত্রীকে ঝুলতে দেখেন। এসময় নূর আলমের ডাক চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে থানায় খবর দেন।
এ ব্যপারে বদলগাছি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মুক্ত প্রভাতকে বলেন, নিহত নারীর লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে থানায় একটি অপমৃত্যূ মামলা দায়ের করা হয়েছে।